খুলনায় বিএনপির ৩১ নেতা-কর্মী কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক তারিকুল ইসলামসহ ৩১ নেতা-কর্মীকে কারাগারে পাঠিয়েছেন খুলনা মহানগর দায়রা জজ আদালত।
নাশকতার আটটি মামলায় গতকাল রোববার বিএনপির নেতারা আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন।
মহানগর দায়রা জজ মো. সাইদুর রহমান তাঁদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গত জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত যানবাহনে হামলা, ভাঙচুর, ককটেল বিস্ফোরণসহ বিভিন্ন নাশকতার ঘটনায় নগরের দৌলতপুর থানায় মামলাগুলো করা হয়। ইতিমধ্যে মামলাগুলোর অভিযোগপত্র দেওয়া হয়েছে। আসামিরাও পলাতক ছিলেন।