খুলনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনার ডুমুরিয়া উপজেলার গোনালী গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজন প্রাণ হারিয়েছেন। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গোনালী গ্রামের আলতাফ বিশ্বাসের ধানখেতে সেচযন্ত্রের সুইচ বন্ধ করতে যান কর্মচারী মোমিন সরদার (২৫)। এ সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সেচযন্ত্রের সঙ্গে আটকে যান। পরে অন্য কর্মচারী খোকন মোল্লা (৪০) তা দেখে মোমিনকে ধরে টান দেন। তখন খোকনও বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল কাদের বেগ বলেন, বিদ্যুৎস্পৃষ্ট মোমিন ও খোকনের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।