খুলনায় বিভাগীয় বইমেলা শুরু কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিজয়ের মাসে খুলনা বিভাগীয় বইমেলা-২০১২ অনুষ্ঠিত হচ্ছে। দীর্ঘ ৩৬ বছর পর খুলনায় বিভাগীয় বইমেলা হচ্ছে। ১৩ থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত খুলনার ঐতিহ্যবাহী সার্কিট হাউস মাঠে এই মেলা অনুষ্ঠিত হবে।জাতীয় গ্রন্থকেন্দ্র ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে এবং খুলনা বিভাগীয় প্রশাসন ও খুলনা জেলা প্রশাসনের সহযোগিতায় এই মেলা অনুষ্ঠিত হচ্ছে। ইতিমধ্যে মেলার সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় খুলনা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আয়োজকেরা এসব তথ্য জানান। সংবাদ সম্মেলনে জানানো হয়, ঢাকার ৬২টি প্রকাশনা সংস্থাসহ খুলনা বিভাগের বিভিন্ন জেলার প্রকাশনা প্রতিষ্ঠান এই মেলায় অংশ নিচ্ছে।