খুলনায় বিশ্ব যক্ষ্মা দিবস পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনায় শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে পালিত হয়েছে বিশ্ব যক্ষ্মা দিবস। এ উপলক্ষে গতকাল শুক্রবার সকালে খুলনা স্কুল হেলথ ক্লিনিক মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনার জেলা প্রশাসক নাজমুল আহসান। খুলনার ডেপুটি সিভিল সার্জন মো. মঈন উদ্দিনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন খুলনার সাবেক সিভিল সার্জন মো. হামে জামাল, স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক মো. গোলাম ফারুক সরোয়ার, কেসিসির স্বাস্থ্য কর্মকর্তা স্বপন মজুমদার, ব্র্যাকের প্রতিনিধি মো. আবুল কালাম আজাদ প্রমুখ। স্বাস্থ্য বিভাগ, সিভিল সার্জন অফিস, ব্র্যাকসহ অন্যান্য সহযোগী সংস্থা যৌথভাবে এসব কর্মসূচির আয়োজন করে। এর আগে দিবসটি উপলক্ষে শহীদ হাদিস পার্ক থেকে জেলা প্রশাসকের নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।