খুলনায় বিহারি ক্যাম্পে আগুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনার খালিশপুরের কোহিনূর মোড় এলাকার ১ নম্বর বিহারি ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার দুপুর ১২টার দিকে আগুন লাগে। এতে ৩৫টি পরিবার পুরোপুরি ও তিনটি পরিবার আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।
অগ্নিকাণ্ডের ফলে এক কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে বিহারি ক্যাম্প কমিটি। আগুন নেভাতে গিয়ে ও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হয়েছেন প্রায় ১০ জন। আহত ব্যক্তিদের তাৎক্ষণিকভাবে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ও খালিশপুর ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
ক্যাম্প কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ সানি বলেন, মোকবুল নামের একজনের বাসার মিটার থেকে আগুনের সূত্রপাত ঘটে। দ্রুত সেই আগুন বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে।