খুলনায় বৃদ্ধা খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার দীঘলিয়া উপজেলার গ্রামে গত মঙ্গলবার গভীর রাতে বাড়িতে ঢুকে রোটারিয়ান শেখ নাসিরুজ্জামানের বৃদ্ধা মাকে হত্যা করে চোরেরা পাঁচ ভরি স্বর্ণালংকার ও ২০ হাজার টাকা নিয়ে গেছে।বাড়ির মালিক শেখ নাসিরুজ্জামান বলেন, ‘আমি মঙ্গলবার দৌলতপুরে ব্যাংক থেকে এক লাখ টাকা তুলেছিলাম। তা হয়তো কেউ জেনে থাকবে। রাতে সেই টাকা লুট করতে আমার বাড়িতে হামলা চালানো হয়। ওই সময় বাড়িতে বৃদ্ধা মা রাশিদা বেগম (৬৫) ও আমার প্রতিবন্ধী মেয়ে তপা (১২) ছাড়া আর কেউ ছিল না। রাত একটার পর বাড়ি এসে ডাকাডাকি করলেও গেট (দরজা) না খোলায় প্রাচীর টপকে ভেতরে লোক পাঠাই। তারা গেট খুলে দিলে বাড়িতে ঢুকে দেখি ঘরের দরজা খোলা। ভেতরে ঢুকে আমার মায়ের জবাই করা লাশ দেখতে পাই। চোরেরা বাড়িতে থাকা ২০ হাজার টাকা ও পরিবারের পাঁচ ভরি স্বর্ণালংকার নিয়ে গেছে।’