খুলনায় বেবিট্যাক্সি ইউনিয়নের নেতাকে কুপিয়ে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা বেবিট্যাক্সি ড্রাইভার ইউনিয়নের সাধারণ সম্পাদক শ্রমিক লীগের কর্মী আবদুল কাদের হাওলাদারকে (৫০) গত সোমবার রাতে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে। তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল মঙ্গলবার সকালে তাঁর দেহে অস্ত্রোপচার করা হয়। বর্তমানে তিনি শঙ্কামুক্ত বলে চিকিত্সকেরা জানিয়েছেন।আবদুল কাদেরের ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে গতকাল সকালে বেবিট্যাক্সিচালকেরা খুলনা-যশোর সড়কের দৌলতপুর বেবিস্ট্যান্ডে অবরোধ পালন করেন।আহত আবদুল কাদেরের ছোট ছেলে মো. সুমন তাঁর বাবার বরাত দিয়ে সাংবাদিকদের জানান, সোমবার রাত দেড়টার দিকে তাঁর বাবা নগরের ফুলবাড়ী গেট থেকে রিকশায় করে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে মহেশ্বরপাশা উত্তর বণিকপাড়া পূজামণ্ডপের কাছে এলে পাঁচ-ছয়জন দুর্বৃত্ত তাঁকে রিকশা থেকে নামিয়ে ধারালো অস্ত্র দিয়ে পেটে ও ঊরুতে কুপিয়ে জখম করে। তাঁর চিত্কারে লোকজন ছুটে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। রাতেই তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।