খুলনায় বোমা হামলায় ব্যবসায়ী গুরুতর আহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনা নগরের গল্লামারি মোড়ের পশ্চিম পাশে শিকদার আবাসিক প্রকল্পের কার্যালয়ে গতকাল শুক্রবার সকালে বোমা হামলায় প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী আসলাম শিকদার (৪৫) গুরুতর আহত হয়েছেন। সন্ত্রাসীরা তাঁকে লক্ষ্য করে দুটি বোমা নিক্ষেপ করে পালিয়ে যায়। আসলাম সিকদারকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকির্যাসা দেওয়া হচ্ছে।প্রত্যক্ষদর্শী ও স্বজনদের কাছে জানা গেছে, সকাল নয়টায় দুটি মোটরসাইকেলে চার-পাঁচজন সন্ত্রাসী এসে পেছন থেকে তাঁকে লক্ষ্য করে দুটি বোমা নিক্ষেপ করে। তাঁর দুই হাত, আঙুল, তলপেট গুরুতর জখম হয়েছে।আসলাম শিকদারের ভাইপো আকবর শিকদার বলেন, জমিজমা নিয়ে বিরোধের কারণে এ ঘটনা ঘটতে পারে।