খুলনায় বোমা হামলায় ব্যবসায়ী নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনার ফুলতলা উপজেলার উত্তর আলকা গ্রামে গতকাল শুক্রবার রাতে সন্ত্রাসীদের বোমা হামলায় পোনা ব্যবসায়ী আজাদ গাজী (৩২) নিহত হয়েছেন। সন্ত্রাসীরা তাঁকে তাঁর বাড়ির নিচতলার একটি কক্ষে বোমা হামলা চালিয়ে হত্যা করে পালিয়ে যায়। বোমার আঘাতে ঘটনাস্থলেই তিনি মারা যান। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও বোমা হামলাকারীদের গ্রেপ্তার করতে পারেনি।খুলনার অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা জাহাঙ্গীর হোসেন প্রথম আলোকে বলেন, অর্থনৈতিক সংশ্লিষ্টতার কারণে সন্ত্রাসীরা তাঁকে বোমা মেরে খুন করেছে বলে প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে।ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ কামরুজ্জামান জানান, ব্যবসায়িক দ্বন্দ্বে এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। পুলিশসহ র্যাবের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। বোমা হামলাকারীদের ধরতে অভিযান শুরু হয়েছে।