খুলনায় ব্র্যাক কর্মকর্তা মংলায় গৃহবধূ খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা নগরের রায়পাড়া প্রধান সড়কে মেট্রোপলিটন ক্লিনিকের সামনে গত বৃহস্পতিবার রাত দেড়টায় ব্র্যাক কর্মকর্তা শ্যামল কান্তি রায় (৪৫) সন্ত্রাসীদের হাতে খুন হয়েছেন। একই দিনে মংলায় যৌতুকের দাবিতে স্বামীর হাতে নিহত হয়েছেন হোসনে আরা (১৮) নামে এক নববধূ।খুলনা: ওই দিন গভীর রাতে মাগুরা থেকে খুলনার রায়পাড়া বাসায় ফেরার পথে অজ্ঞাত সন্ত্রাসীরা মেট্রোপলিটন ক্লিনিকের সামনে শ্যামল কান্তি রায়কে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে ফেলে রেখে যায়। তিনি গোপালগঞ্জ ব্র্যাক শাখায় কর্মরত ছিলেন। তাঁর স্ত্রী বীণা রানী বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন।মংলা (বাগেরহাট): নিহত গৃহবধূ হোসনে আরার বাবা আ. হাকিম (৪৮) জানান, বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে রাসেল বিভিন্ন সময় হোসনে আরাকে মারধর করে আসছিল। বৃহস্পতিবার হোসনে আরা বাবার বাড়ি থেকে যৌতুকের টাকা না নিয়ে ফিরে এলে বিকেলে রাসেল তাকে শ্বাসরোধে হত্যা করে। পরে গলায় ওড়না পেঁচিয়ে ঘরের বারান্দায় লাশ ঝুলিয়ে রেখে পালিয়ে যায়। এরপর স্থানীয় লোকজন পুলিশে খবর দিলে সন্ধ্যায় পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট মর্গে পাঠায়।