এইচএসবিসি-প্রথম আলো ভাষা প্রতিযোগের খুলনা অঞ্চলের উৎসব কাল শুক্রবার অনুষ্ঠিত হবে। খুলনা জিলা স্কুলে অনুষ্ঠান শুরু হবে সকাল নয়টায়।
এ প্রতিযোগে খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলার এক হাজার ২০০ জন প্রতিযোগী অংশ নেবে। অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সকাল সাড়ে আটটার মধ্যে নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের পোশাক পরে অনুষ্ঠানস্থলে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।
উৎসবে উপস্থিত থাকবেন এইচএসবিসি-প্রথম আলো ভাষা প্রতিযোগের সমন্বয়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক তারিক মনজুর, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সভাপতি অনিরুদ্ধ কাহালি, ড্যাফোডিল ইনস্টিটিউট অব ল্যাঙ্গুয়েজের পরিচালক বিনয় বর্মণ, খুলনা বিশ্ববিদ্যালয়ের বাংলা ডিসিপ্লিনের প্রধান শেখ রাজিকুল ইসলাম, বিএল কলেজের সাবেক অধ্যক্ষ সাধনরঞ্জন ঘোষ, একই কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক শংকর কুমার মল্লিক ও প্রথম আলো বন্ধুসভার জাতীয় পরিচালনা পর্ষদের নির্বাহী সভাপতি সাইদুজ্জামান রওশন।