খুলনায় ভেজাল সন্দেহে ১৬৮৮ বস্তা সার জব্দ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনার বটিয়াঘাটা উপজেলার ভান্ডারকোট ইউনিয়নের সাদাল বাজারে গত রোববার ভেজাল সন্দেহে এক হাজার ৬৮৮ বস্তা সার জব্দ করা হয়েছে এবং এক সার বিক্রেতার গুদাম সিলগালা করে দেওয়া হয়েছে। জব্দকৃত সারের নমুনা রাসায়নিক পরীক্ষার জন্য গতকাল সোমবার সকালে নগরের দৌলতপুর পরীক্ষাগারে পাঠানো হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা মোহন কুমার ঘোষ প্রথম আলোকে জানান, অভিযোগের ভিত্তিতে মেসার্স কাওসার এন্টারপ্রাইজের প্রতিনিধি আফজাল হোসেনের গুদামে রক্ষিত এক হাজার ৪০০ বস্তা ইউরিয়া, ১৮৬ বস্তা টিএসপি ও ১০২ বস্তা এমওপি সার জব্দ করা হয়। পরীক্ষার ফল পাওয়া গেলে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।