খুলনায় মুদি ব্যবসায়ী খুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনার তেরখাদা উপজেলার নলিয়ারচরে মুদি ব্যবসায়ী রুহুল শেখকে (৫৫) গত শনিবার রাত একটায় তাঁর দোকানের মধ্যে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার নলিয়ারচর ইউনিয়নে তেরখাদা-চাপাইল সড়কের পাশে একটি ছোট্ট বেড়ার মুদি দোকানের মধ্যে রুহুল শেখ ঘুমাচ্ছিলেন। দুর্বৃত্তরা রাত একটার পর বেড়া কেটে দোকানে ঢুকে রুহুল শেখের বুকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। তাঁর আর্তচিৎকারে এলাকার লোকজন এগিয়ে এসে তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে। পরে তেরখাদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর অবস্থার অবনতি হলে তাঁকে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ভোর সাড়ে চারটায় কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।