খুলনায় মেয়র পদক পেলেন ২০ জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেক বলেছেন, খুলনা মহানগরকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও জলাবদ্ধতা দূর করতে নগরের ২২টি খাল অবৈধ দখলমুক্ত করতে নগরবাসীর সহযোগিতা একান্ত প্রয়োজন। সময়মতো হোল্ডিং ট্যাক্স পরিশোধ এবং বাড়িঘরের ময়লা-আবর্জনা এবং গৃহস্থালির বর্জ্য যেখানে-সেখানে না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলার আহ্বান জানান।গতকাল শনিবার দুপুর একটায় নগরের শহীদ হাদিস পার্কে মেয়র পদক ২০১০ ও সিটি করপোরেশনের রজতজয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি নগরবাসীর প্রতি এ আহ্বান জানান। সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার জন্য খুলনা সিটি করপোরেশন থেকে এ বছর ২০ জনকে মেয়র পদক দেওয়া হয়। মেয়র পদকপ্রাপ্তরা হলেন—শেখ কামরুজ্জামান, মাহবুবুর রহমান (মরণোত্তর), অধ্যাপক জাফর ইমাম, অধ্যাপক সুশান্ত সরকার, তানভীর মোকাম্মেল, হাসান রুমী, আবদুস সালাম মুর্শিদী, আবদুল মজিদ (মরণোত্তর), লিয়াকত আলী, কামরুল আহসান, আবদুস সালাম, মো. আবু সাঈদ, সালাউদ্দিন ইউসুফ (মরণোত্তর) ও অধ্যাপক আবু সুফিয়ান (মরণোত্তর), এম এ গফুর (মরণোত্তর); শিল্পোদ্যোক্তায় শেখ ফারুক হোসেন, মশিউর রহমান, আবদুর রহিম, শাহানা সুলতানা ও রাশেদ উদ্দিন তালুকদার (মরণোত্তর)।