খুলনায় রাইফেলসহ তিনজন গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনা মহানগরের খালিশপুর ক্রিসেন্ট জুট মিল এলাকা থেকে গত বৃহস্পতিবার রাতে একটি ৩০৩ রাইফেলসহ তিনজনকে গ্রেপ্তার করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন আনোয়ার হোসেন (৩৪), আবদুল কুদ্দুস (৩৬) ও জাহিদ হোসেন (২৫)। উদ্ধার হওয়া রাইফেলটি নওয়াপাড়ায় আনসারদের কাছ থেকে লুট হওয়া রাইফেলের একটি বলে জানিয়েছে র্যাব।খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মোকাদ্দেম আলী জানান, গ্রেপ্তার হওয়া তিনজনের বাড়ি খালিশপুর এলাকায়। এ ঘটনায় খালিশপুর থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।র্যাব-৬-এর কর্মকর্তা নূর মোহাম্মদ তারিক আজিজ জানান, ১৯৯৯ সালে নওয়াপাড়া আকিজ জুট মিলের আনসারদের কাছ থেকে রাইফেলটি লুট হয়েছিল।