খুলনায় রাজপথ না ছাড়ার প্রত্যয় তরুণদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবতাবিরোধী অপরাধে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত জামায়াতের নেতা কাদের মোল্লাসহ সব যুদ্ধাপরাধীর ফাঁসির দাবিতে গতকাল শুক্রবার খুলনা নগরের শিববাড়ির মোড়ে জনতার ঢল নামে।‘খুলনা নির্দলীয় গণমঞ্চ’ এই কর্মসূচির আয়োজন করে। এর সঙ্গে সংহতি জানিয়ে খুলনার বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থী, মুক্তিযোদ্ধা, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ও সর্বস্তরের মানুষ এখানে অংশ নেন। তাঁদের একটাই দাবি ‘যুদ্ধাপরাধীদের ফাঁসি চাই’। দাবি অর্জিত না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না বলে তাঁরা প্রত্যয় ব্যক্ত করেছেন।অনুষ্ঠানে বক্তৃতা করেন খুলনার মুক্তিযুদ্ধকালীন কমান্ডার শেখ আবদুল কাইয়ুম, আবৃত্তি সংগঠন ‘সাগ্নিক’ এর আচার্য দেবদাস মিস্ত্রি, বাংলাদেশ উদীচী খুলনা জেলা সংসদের সহসভাপতি মনিরুল ইসলাম প্রমুখ।