খুলনায় রাস্তা পার হতে গিয়ে শিশু নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মায়ের সঙ্গে সড়ক পার হতে গিয়ে বাসচাপায় এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে ওই শিশুর মা। আজ বুধবার সকাল সাড়ে সাতটার দিকে নগরের খালিশপুর থানা এলাকার আলমনগর পোড়া মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুটির নাম তন্বী (৫)। শিশুটির মায়ের নাম শিমুল আক্তার (৩৫)। শিমুল আক্তারকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন বলেন, খালিশপুর থেকে বরিশালগামী বিআরটিসির একটি বাস মা-মেয়েকে রাস্তা পার হওয়ার সময় চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মেয়ের মৃত্যু হয়। মা গুরুতর আহত হন। তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।