প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনায় কলেজশিক্ষক চিত্তরঞ্জন বাইনকে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় রাজু মুন্সি নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার তিনি আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিতে বলেছেন, ডাকাতি করতে তিনিসহ কয়েকজন কলেজশিক্ষককের বাসায় গিয়েছিলেন। মহানগর হাকিম মো. আমিরুল ইসলাম তাঁর জবানবন্দি রেকর্ড করেন।
নগরের শেরেবাংলা সড়কের আমতলা এলাকার বাসা থেকে গত রোববার দুপুরে শিক্ষক চিত্তরঞ্জন বাইনের (৪৫) হাত-পা-মুখ বাঁধা লাশ উদ্ধার করা হয়। তিনি ডুমুরিয়া উপজেলার কৈয়া এলাকার শহীদ আবুল কাশেম কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক ছিলেন।
মামলার তদন্ত কর্মকর্তা খুলনা সদর থানার উপপরিদর্শক কামাল উদ্দীন বলেন, রাজুকে সোমবার দুপুরের দিকে পিকচার প্যালেস মোড় এলাকা থেকে আটক করা হয়। গতকাল তাঁকে আদালতে নেওয়া হলে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন এবং শিক্ষককে হত্যার কথা স্বীকার করেন।