খুলনায় শিল্পী আবিদ উৎসব
খুলনায় রবীন্দ্র-সংগীতশিল্পী মিনা আবিদ শাহরিয়ার স্মরণে ‘আবিদ উৎসব’ অনুষ্ঠিত হয়েছে। শিল্পী আবিদ স্মৃতি পরিষদ নগরের শহীদ হাদিস পার্কে গতকাল শুক্রবার সকালে এ অনুষ্ঠানের আয়োজন করে। প্রধান অতিথি হিসেবে খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেক উৎসবের উদ্বোধন করেন। আবিদ স্মৃতি পরিষদের নির্বাহী সভাপতি ময়ীনউদ্-দীন আহমেদের সভাপতিত্বে উৎসবে বক্তৃতা করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফায়েকউজ্জামান, ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য হাফিজুর রহমান ভূঁইয়া, শিক্ষাবিদ অচিন্ত ভৌমিক, আবিদের দাদা মিনা শামসুর রহমান, মুক্তিযোদ্ধা শেখ আবদুল কাইয়ুম, কবি দুখু বাঙ্গাল, আইনজীবী আনিসুর রহমান প্রমুখ। আবিদের জীবনী পাঠ করেন স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক শিক্ষক শংকর মল্লিক। ধন্যবাদ জানান আবিদের বাবা আইনজীবী মিনা মিজানুর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন রেহানা সুলতানা ও সাজ্জাত আলী। অনুষ্ঠানে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী সংগীত পরিচালক সুজেয় শ্যামকে ‘শিল্পী আবিদ সম্মাননা’ দেওয়া হয়।