খুলনায় শিশুর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনায় নিখোঁজ হওয়ার ১২ ঘণ্টা পর রোকেয়া পারভীন (১২) নামের এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে নগরের খানজাহান আলী থানার সোনালী জুট মিলের কাছের একটি গাছে ঝুলন্ত অবস্থায় পুলিশ তাঁর লাশ উদ্ধার করে।এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, সোনালী জুট মিলের শ্রমিক নাজির মুন্সি মিল গেট এলাকায় মেয়ে রোকেয়াকে নিয়ে খোলা দোকানে বিস্কুট বিক্রি করতেন। বৃহস্পতিবার সন্ধ্যায় মেয়েকে দোকানে বসিয়ে তিনি কর্মস্থলে যান। সন্ধ্যার পর মেঘ দেখে দোকান গুছিয়ে রোকেয়া বাড়ির উদ্দেশে রওনা হয়। এরপর সে আর বাড়ি ফেরেনি। শুক্রবার ভোরে কেডিএ মাঠ বা বালুর মাঠের একটি আমগাছে রশির সঙ্গে তার লাশ ঝুলতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।ঘটনার সত্যতা নিশ্চিত করে গতকাল বিকেলে নগরের খানজাহান আলী থানার ওসি শহিদুল ইসলাম বলেন, ধর্ষণের পর তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।