খুলনায় শুরু হলো বাণিজ্য মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার সার্কিট হাউস মাঠে শুরু হয়েছে ১৫তম আন্তর্জাতিক বাণিজ্য মেলা। আজ রোববার বিকেলে মাসব্যাপী এ মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা মসিউর রহমান। খুলনা চেম্বার অব কমার্সের আয়োজনে এই মেলা চলবে আগামী ৫ এপ্রিল পর্যন্ত। এ বছর মেলায় ১৫৩টি স্টল ও ১২টি প্যাভিলিয়ন আছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা খোলা থাকবে।

মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা চেম্বারের সভাপতি কাজি আমিনুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ, খুলনা জেলা পরিষদের প্রশাসক শেখ হারুনুর রশীদ, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. আহ্সানুল হক মিয়া প্রমুখ।