খুলনায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার কয়রা উপজেলায় গতকাল শনিবার সড়ক দুর্ঘটনায় ফাতেমা বেগম (৫৫) নামের এক নারী নিহত হয়েছেন।
ফাতেমা বেগম পাইকগাছা উপজেলার লস্কর গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল ভোরে ফাতেমা নছিমনে করে কয়রা উপজেলার জায়গীরমহল কবিরাজের বাড়ি যাচ্ছিলেন। কয়রা উপজেলার মসজিদকুড় গেটসংলগ্ন এলাকায় পৌঁছালে পেছন থেকে দ্রুতগামী একটি ট্রাক নছিমনটিকে ধাক্কা দেয়। এতে নছিমন থেকে সড়কের ওপর ছিটকে পড়েন ফাতেমা। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু ঘটে। এ সময় একই গ্রামের সালমা খাতুন (৩২) ও খড়িয়া গ্রামের পারুল সানা (৫০) আহত হন। তাঁদের পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্রনাথ সরকার বলেন, ট্রাকসহ চালককে আটক করা হয়েছে। মামলা হওয়ার পর তাঁকে কারাগারে পাঠানো হবে। লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।