খুলনায় সহকারী হাইকমিশন খোলা হবে: শ্রিংলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা নগরে ভারতীয় সহকারী হাইকমিশন খোলা হবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা। গতকাল বৃহস্পতিবার দুপুরে খুলনা চেম্বার ভবনের সম্মেলনকক্ষে শিল্প ও বণিক সমিতির নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।
হর্ষবর্ধন শ্রিংলা বলেন, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ করে দ্রুততম সময়ের মধ্যে খুলনায় সহকারী হাইকমিশনের কার্যালয় খোলা হবে।
হর্ষবর্ধন শ্রিংলা বলেন, ব্যবসায়ীদের পণ্য আমদানি-রপ্তানির ক্ষেত্রে বেনাপোল স্থলবন্দর সন্ধ্যা ছয়টার পরিবর্তে রাত আটটা পর্যন্ত খোলা রাখার চেষ্টা করা হবে।
রেললাইন নির্মাণ প্রকল্পের উদ্বোধন
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি জানান, মোংলা থেকে খুলনা পর্যন্ত রেললাইন নির্মাণকাজ প্রকল্পের উদ্বোধন করেছেন হর্ষবর্ধন শ্রিংলা। গতকাল দুপুরে মোংলা বন্দরের শিল্প এলাকাসংলগ্ন দিগরাজে তিনি প্রকল্পটির উদ্বোধন করেন।