খুলনায় সাংবাদিক হারুন হত্যার পুনঃ তদন্ত দাবি সাংবাদিক সমাজের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনায় সাংবাদিক হারুনের প্রকৃত খুনিদের গ্রেপ্তার করে মামলাটির পুনঃ তদন্তের দাবি জানিয়েছে খুলনার সাংবাদিক সমাজ।সাংবাদিকেরা বলেছেন, সন্ত্রাসীদের বিরুদ্ধে বলিষ্ঠ লেখনীর কারণে সাংবাদিক হারুন খুন হয়েছেন। কিন্তু তত্কালীন চারদলীয় জোট সরকার হারুন হত্যার সুষ্ঠু তদন্ত করেনি। ফলে প্রকৃত খুনিরা থেকে গেছে ধরাছোঁয়ার বাইরে। বিচারে এই মামলার সব আসামি বেকসুর খালাস পেয়েছে। তাই বর্তমান সরকারের কাছে সাংবাদিকদের দাবি, মামলাটি পুনঃ তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। একই সঙ্গে নিহত সাংবাদিক হারুনের অসহায় পরিবারকে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। খুলনা থেকে প্রকাশিত দৈনিক পূর্বাঞ্চলের সিনিয়র স্টাফ রিপোর্টার হারুন-অর-রশীদের অষ্টম মৃত্যুবার্ষিকীতে গতকাল মঙ্গলবার দুপুরে খুলনা প্রেসক্লাবে খুলনা সাংবাদিক ইউনিয়ন ও খুলনা প্রেসক্লাব আয়োজিত আলোচনা সভায় সাংবাদিক নেতারা এসব দাবি জানান। খুলনা সাংবাদিক ইউনিয়নের আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শেখ আবু হাসান এবং প্রেসক্লাবের আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি আহম্মদ আলী খান। সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন খুলনার সাংবাদিক নেতা মকবুল হোসেন, এস এম জাহিদ, মো. সাহেব আলী, মোজাম্মেল হক হাওলাদার, সুধাংশু কুমার মল্লিক, রণজিত দেব নাথ, সুবীর কুমার রায়, আবদুল মালেক প্রমুখ।