খুলনায় সাংবাদিকের ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইংরেজি দৈনিক পত্রিকা নিউ এজ-এর খুলনা প্রতিনিধি তাপস কান্তি দাশ ও স্থানীয় দৈনিক জন্মভূমি পত্রিকার নিজস্ব প্রতিবেদক আমিনুল ইসলামের ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে গতকাল সোমবার খুলনা প্রেসক্লাবের উদ্যোগে নগরের পিকচার প্যালেস মোড়ে মানববন্ধন করা হয়েছে।মানবন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক হত্যা ও নির্যাতনের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় সন্ত্রাসীরা সাংবাদিকদের ওপর হামলা ও নির্যাতন করার সাহস পাচ্ছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার ও তাদের সংগঠন (যুবলীগ) থেকে বহিষ্কার করা না হলে ওই সংগঠনের সংবাদ পরিবেশন বর্জনসহ কঠোর সিদ্ধান্ত নেওয়া হবে।কর্মসূচিতে সভাপতিত্ব করেন খুলনা প্রেসক্লাবের সভাপতি আহাম্মদ আলী খান। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাহিদ হোসেনের পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন মকবুল হোসেন, শেখ আবু হাসান, বেগম ফেরদৌস আলী, এ কে হিরু, মো. সাহেব আলী, এস এম হাবিব, মামুন রেজা, অমল দাস, গৌরাঙ্গ নন্দী প্রমুখ।