খুলনায় সাতজন জয়িতাকে সম্মাননা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনায় গতকাল বুধবার সকালে সাতজন জয়িতাকে সম্মাননা দেওয়া হয়েছে। আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০১৪ উদ্যাপন উপলক্ষে ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ শীর্ষক কার্যক্রমের আওতায় এ সম্মাননা দেওয়া হলো।
খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ অনুষ্ঠান হয়।
খুলনা জেলার নির্বাচিত পাঁচজন শ্রেষ্ঠ জয়িতা হলেন সামাজিক উন্নয়নে অবদান রাখা ফেরদৌসী আলী, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী মুর্শিদা আক্তার, শিক্ষা ও চাকরির ক্ষেত্রে ওয়াহিদা আক্তার, সফল জননী শ্যামলা বালা রায় এবং নির্যাতনের বিভীষিকা মুছে নতুন উদ্যমে জীবন শুরু করা কামরুন নেছা। সিটি করপোরেশন এলাকা থেকে শ্রেষ্ঠ জয়িতা নির্বাচিত হয়েছেন ফাতেমা খাতুন ও ফাতেমা বেগম।