খুলনায় সার্কাসের নামে হেলিপ্যাড দখলের চেষ্টা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনায় বাণিজ্য মেলার কর্তৃপক্ষ সার্কাসের জন্য এবার সার্কিট হাউসের হেলিপ্যাড অংশের মাঠটি দখলে নেওয়ার চেষ্টা করছে। সার্কিট হাউস মাঠে বাণিজ্য মেলা শুরু হওয়ায় খুলনার ক্রিকেটাররা এত দিন হেলিপ্যাডের এ অংশে অনুশীলন চালিয়ে আসছিলেন। মেলা কর্তৃপক্ষের এ চেষ্টায় তীব্র ক্ষোভ জানিয়েছেন জেলা ক্রীড়া সংস্থার নেতারা।জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক মো. মোতালেব মিয়া জানান, মেলা কর্তৃপক্ষ ইতিমধ্যে সার্কাসের অনুমতি চেয়ে করা আবেদনপত্রে সিটি মেয়রের সুপারিশ সংগ্রহ করেছে। খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেক বলেন, ‘আমি জনগণের প্রতিনিধি হিসেবে ওই আবেদনপত্রে সুপারিশ করেছি।’জেলা প্রশাসক জমসের আহাম্মদ খন্দকার বলেন, মেলা কর্তৃপক্ষকে হেলিপ্যাড বরাদ্দের অনুমোদন দেওয়া হয়নি।’