খুলনায় সুপেয় পানির দাবিতে সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইলা-দুর্গত এলাকা, দক্ষিণ অঞ্চলের গ্রাম ও খুলনা নগরে সুপেয় পানি নিশ্চিত করার দাবিতে গতকাল শনিবার বেলা ১১টায় সমাবেশ হয়েছে। বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), খুলনা শাখার উদ্যোগে নগরের শহীদ হাদিস পার্কে এ সমাবেশ হয়। সমাবেশ শেষে নগরে মিছিল বের করা হয়।মুক্তিযোদ্ধা ও বাপার খুলনা বিভাগীয় সমন্বয়ক ফিরোজ আহমেদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন আইনজীবী আবদুল্লাহ হোসেন, শিক্ষাবিদ এ বি এম শফিকুল ইসলাম, শেখ সাদী ভুঁইয়া, তালা উপজেলার ভাইস চেয়ারম্যান মোস্তারী সুলতানা, হাসেম আলী প্রমুখ।সমাবেশে বক্তারা বলেন, পানি কোনো বাণিজ্যিক পণ্য নয়। সরকারের উচিত নাগরিককে সুপেয় পানি সরবরাহ করা। নগরবাসীকে ওয়াসা এবং হোল্ডিং ট্যাক্সের মাধ্যমে দুভাবে পানির কর দিতে হচ্ছে। নগরের বস্তিবাসী, আইলা-দুর্গত এলাকাসহ দক্ষিণ অঞ্চলের গ্রামে এখন পানির জন্য হাহাকার। এ অঞ্চলে সুপেয় পানির অভাবের জন্য দায়ী ফারাক্কা বাঁধ এবং লোনা জলের চিংড়ি চাষ। আসন্ন বাজেটে এ অঞ্চলে সুপেয় পানি নিশ্চিত করার জন্য সরকারকে ব্যবস্থা নিতে হবে।সমাবেশে বক্তারা ভূগর্ভস্থ পানি উত্তোলন না করে ভূ- উপরিস্থ পানি ব্যবহারের দাবি জানান।