খুলনায় স্কুলছাত্রকে পিটিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার দৌলতপুর এলাকায় বিজয় মেলার এক অনুষ্ঠানে সন্ত্রাসীদের পিটুনিতে আহত আরিফুল ইসলাম ওরফে শোভন (১৬) নামের এক স্কুলছাত্র চিকিত্সাধীন অবস্থায় গত মঙ্গলবার বিকেলে মারা গেছে।পুলিশ ও নিহত ব্যক্তির পরিবার সূত্রে জানা গেছে, গত ২৯ ডিসেম্বর রাত ১১টার দিকে নগরের দেয়ানা দক্ষিণপাড়া আজিজুল মেমোরিয়াল ক্লাব মাঠে বিজয় মেলার অনুষ্ঠানে দৌলতপুর আফিল উদ্দিন স্কুলের দশম শ্রেণীর ছাত্র শোভনকে কয়েকজন সন্ত্রাসী বেদম মারধর করে। কিছু সময় পর এলাকার লোকজন অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেই থেকে চিকিত্সাধীন থাকার পর মঙ্গলবার বিকেলে তার মৃত্যু হয়। এ ঘটনায় শোভনের বাবা শেখ মতিয়ার রহমান বাদী হয়ে অজ্ঞাত ১০-১২ জনকে আসামি করে দৌলতপুর থানায় মামলা করেছেন।দৌলতপুর থানার ওসি আখতার হোসেন বলেন, নেশা বা মাদককে কেন্দ্র করে পূর্বশত্রুতার জের ধরে তাকে পিটিয়ে মারা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে এখনো কাউকে আটক বা গ্রেপ্তার করা সম্ভব হয়নি।