খুলনায় সড়ক ও রেলপথ অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনায় ব্যক্তিমালিকানাধীন পাট, সুতা, বস্ত্রকল সংগ্রাম পরিষদের ডাকে গতকাল রোববার সকালে দুই ঘণ্টা সড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচি পালন করা হয়েছে। জাতীয় নিম্নতম মজুরি বোর্ড ঘোষিত সাড়ে পাঁচ হাজার টাকার গেজেট প্রকাশ, সমকাজে সমমজুরি, ২০০৬ সালের শ্রম আইন বাতিলসহ ১০ দফা দাবিতে পূর্ব ঘোষণা অনুযায়ী পাটকল শ্রমিকেরা গতকাল সকাল নয়টা থেকে ১১টা পর্যন্ত খুলনার ফুলবাড়ীগেট, আফিলগেট, নওয়াপাড়া ও দৌলতপুর শিল্পাঞ্চলে রাজপথ ও রেলপথ অবরোধ করেছে। ওই সময় খুলনা থেকে ছেড়ে যাওয়া রকেট মেইল ও খুলনাগামী তেলবাহী ট্রেন দুটি অবরোধের মুখে পড়ে।