খুলনায় সড়ক দুর্ঘটনায় দুই ভাই নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনায় গত সোমবার সড়ক দুর্ঘটনায় দুই ভাই নিহত হয়েছেন। তাঁরা হচ্ছেন কবির হোসেন (৪০) ও আজমল হোসেন (২৮)। রাত ১১টার দিকে কয়রা-পাইকগাছা সড়কের হাতিয়াডাঙ্গা থানার সংগ্রামের মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুই ভাই কয়রার শরিষামুঠ গ্রামের আলী সরদারের ছেলে। নতুন একটি মোটরসাইকেল কিনে দুই ভাই ফিরছিলেন। পথে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। ঘটনাস্থলেই আজমল মারা যান। আর খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে কবির মারা যান।