খুলনায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার ডুমুরিয়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় দুই ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন ছয়জন।

আজ শুক্রবার সকালে উপজেলার কাঁঠালতলা নামক স্থানে খুলনা-সাতক্ষীরা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুভাষ বিশ্বাস প্রথম আলোকে এই তথ্য জানান।