খুলনায় সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা নগরের শিপইয়ার্ড সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন করেছে বিভিন্ন সংগঠন। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টার দিকে ওই সড়কের রূপসা স্ট্যান্ড এলাকায় ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনের আয়োজন করে গ্রিন বয়েজ ক্লাব, পশ্চিম রূপসা হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন, রূপসা-বটিয়াঘাটা অটোরিকশা ও অটোটেম্পো শ্রমিক ইউনিয়ন (লেগুনা ও অটো শাখা) এবং খুলনা জেলা স মিল শ্রমিক ইউনিয়ন। এ ছাড়া আওয়ামী লীগ ও বিএনপির স্থানীয় নেতা-কর্মীরা ওই মানববন্ধনে অংশ নেন। মানববন্ধনে সভাপতিত্ব করেন ওই শ্রমিক সংগঠনগুলোর উপদেষ্টা এম এ আল মামুন। বক্তব্য দেন আওয়ামী লীগের ৩০ নম্বর ওয়ার্ডের সভাপতি গাজী মোশারফ হোসেন, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, খুলনা ও রূপসা সেতুর মধ্যে সংযোগ সড়ক হিসেবে সড়কটি সবাই ব্যবহার করে। তা ছাড়া সড়কটির সঙ্গেই রয়েছে শিপইয়ার্ডসহ বেশ কয়েকটি বড় বড় প্রতিষ্ঠান। প্রতিদিন কয়েক হাজার মানুষ ওই সড়ক দিয়ে যাতায়াত করে। চলে বাস-ট্রাকও।