খুলনায় হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনায় একটি হত্যা মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড, ২০ হাজার করে টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বিশেষ জজ আদালতের বিচারক মদিনা বেগম গতকাল রোববার এ রায় দেন।দণ্ড পাওয়া ব্যক্তিরা হলেন, প্রশান্ত মণ্ডল, আবদুর রশীদ, দীপ্ত মণ্ডল ও নিত্য মণ্ডল। তাঁরা সবাই পলাতক। আদালত সূত্র জানায়, ফুলতলা উপজেলার ছাতিয়ানী গ্রামের মৎস্য ব্যবসায়ী মুকুল খানকে ২০০২ সালের ১৫ সেপ্টেম্বর হত্যা করা হয়। ওই ঘটনায় নিহত মুকুলের বাবা আবদুল গনি খান অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে হত্যা মামলা করেন। তদন্ত শেষে ওই বছরের ১ ডিসেম্বর চারজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়।