খুলনায় ১১ দফা দাবিতে বিদ্যুৎ শ্রমিকদের সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে বিভিন্ন নামে খণ্ড খণ্ড প্রতিষ্ঠানে পরিণত না করা, বিদ্যুৎ শ্রমিক-কর্মচারীদের স্বতন্ত্র বেতন স্কেলসহ ১১ দফা দাবিতে গতকাল মঙ্গলবার সকালে খুলনা বিদ্যুৎকেন্দ্রের প্রধান ফটকে প্রতিবাদ-সমাবেশ হয়েছে।বাংলাদেশ বিদ্যুৎ শ্রমিক-কর্মচারী ফেডারেশন খুলনা শাখার উদ্যোগে সমাবেশের আয়োজন করা হয়। এতে খুলনা বিদ্যুৎকেন্দ্র শাখার সভাপতি আবু হানিফা সভাপতিত্ব করেন। এতে ওই শাখার সম্পাদক মুন্সি শহিদুজ্জামান, নোয়াব আলী, দূর্গাপদ বিশ্বাস প্রমুখ বক্তৃতা করেন।