খুলনায় ১১ হাজার মেট্রিক টন মাছ বেশি উৎপাদন হয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা জেলায় মোট মাছ উৎপাদনের পরিমাণ ৬৩ হাজার মেট্রিক টন। আর জেলায় মাছের চাহিদা ৫১ হাজার ৭৬৫ মেট্রিক টন। অর্থাৎ শুধু খুলনা থেকে উদ্বৃত্ত মাছের পরিমাণ ১১ হাজার ২৩৫ মেট্রিক টন।
গতকাল মঙ্গলবার খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৬ পালন উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে খুলনা জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৬ উদ্যাপন কমিটি। ‘জল আছে যেখানে, মাছ চাষ সেখানে’—এই স্লোগান সামনে রেখে গতকাল থেকে সারা দেশে একযোগে পালিত হচ্ছে জাতীয় মৎস্য সপ্তাহ।