খুলনায় ২৭টি অতিথি পাখি উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা নগরের দোলখোলা এলাকায় বিক্রির সময় গতকাল সোমবার বেলা সাড়ে ১১টার দিকে ২৭টি কালকুচ, ডংকুর, কাইন ও বালিহাঁস উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ১৩টি কালকুচ ও ডংকুর পাখি জবাই করা।
এ ঘটনায় আলী আহমেদ (৩৯) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বন বিভাগ। এ ব্যাপারে বন্য প্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনে মামলা করা হয়েছে। পরে আলী আহমেদকে কারাগারে পাঠানো হয়েছে।