খুলনায় ৩০ ঘণ্টা পর রেলচলাচল স্বাভাবিক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২৯ ঘণ্টা পর সারা দেশের সঙ্গে খুলনার রেলযোগাযোগ স্বাভাবিক হয়েছে। আজ বৃহস্পতিবার ভোরে ক্ষতিগ্রস্ত রেললাইনের মেরামতকাজ শেষ হলে ভোর ছয়টার দিকে খুলনা স্টেশন থেকে কপোতাক্ষ ট্রেনটি রাজশাহীর উদ্দেশে ছেড়ে যায়।
গত মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে খুলনায় রেললাইনের ফিশপ্লেট খুলে ফেলে অবরোধকারীরা। এতে ফুলতলা উপজেলার যুগ্নিপাশা গ্রামে আন্তনগর নকশিকাঁথা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ পাঁচটি বগি লাইনচ্যুত হয়। এরপর থেকে খুলনার সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ বন্ধ হয়ে যায়।
খুলনা রেলস্টেশনের মাস্টার আমিনুল ইসলাম প্রথম আলো ডটমককে বলেন, ভোর সাড়ে ছয়টা থেকে আবার রেলচলাচল শুরু হয়েছে।