খুলনায় ৩০০ জনের বিরুদ্ধে মামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির নেতা ইলিয়াস আলী ‘নিখোঁজ’-এর প্রতিবাদে খুলনায় গত বৃহস্পতিবার দলের মিছিলের সময় গাড়ি ভাঙচুর এবং পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে মামলা করেছে পুলিশ। খুলনা সদর থানায় বৃহস্পতিবার রাতে মামলাটি করেন থানার উপপরিদর্শক (এসআই) জিলহজ উদ্দিন। মামলার পর পুলিশ বিএনপি ও জামায়াতে ইসলামীর ২০ নেতা-কর্মীকে আটক করেছে।সদর থানার ওসি এস এম কামরুজ্জামান জানান, পুলিশের কাজে বাধা ও আটটি গাড়ি ভাঙচুরের অভিযোগে ওই মামলা করা হয়েছে। এতে বিএনপির খুলনা মহানগর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক তারিকুল ইসলামসহ ১৯ নেতা-কর্মীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও প্রায় ৩০০ জনকে আসামি করা হয়েছে।