খুলনায় ৪১টি সুন্ধি কচ্ছপসহ একজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বটিয়াঘাটা উপজেলার সাচিবুনিয়ায় ৪১টি সুন্ধি কচ্ছপসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছেন বন কর্মকর্তারা। গত সোমবার নিয়মিত টহলের সময় তাঁরা কচ্ছপসহ সঞ্জয় কুমার নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেন।বন বিভাগ সূত্রে জানা যায়, বন্যপ্রাণী পরিদর্শক রাজু আহমেদ, বন প্রহরী প্রশান্ত কুমার, বি এম আবদুল জলিল ও মাহাবুব আলম গত সোমবার বটিয়াঘাটার সাচিবুনিয়া এলাকায় নিয়মিত টহলের সময় সোমবার দুপুরে কচ্ছপসহ সঞ্জয়কে আটক করেন। তিনি বটিয়াঘাটার সুকদাড়া বাজারে কচ্ছপগুলো বিক্রির জন্য খুলনায় এনেছিলেন।