খুলনায় ৪৮ সদস্যকে আদালতে হাজির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার ২৩ রাইফেল ব্যাটালিয়নে বিদ্রোহের ঘটনায় পুলিশের করা মামলার আসামি ৪৮ বিডিআর জওয়ানকে গতকাল রোববার সকালে খুলনা মহানগর হাকিমের আদালতে হাজির করা হয়। হাকিম স্বপন কুমার বিশ্বাস আগামী ২২ ফেব্রুয়ারি মামলার পরবর্তী তারিখ ধার্য করেছেন। হাজিরা শেষে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে আসামিদের পুনরায় খুলনা জেলা কারাগারে পাঠানো হয়। ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় বিডিআর বিদ্রোহের জের ধরে খুলনার ২৩ রাইফেল ব্যাটালিয়নের বেশ কিছু জওয়ান বিদ্রোহ করেন। এ ঘটনায় নগরের খালিশপুর থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মোকাদ্দেম আলী বাদী হয়ে মামলা করেন।