খুলনায় ৭ জানুয়ারি উৎসব, আজ থেকে নিবন্ধন শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো গণিত উৎসব-২০১১-এর জন্য খুলনা অঞ্চলের নিবন্ধন আজ বুধবার থেকে শুরু হচ্ছে। প্রতিদিন সকাল ১০টা থেকে বেলা একটা পর্যন্ত এবং বিকেল চারটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত খুলনা নগরের ১১৬, স্যার ইকবাল সড়কে (প্রথম তলা) অবস্থিত প্রথম আলোর খুলনা কার্যালয়ে নিবন্ধন কার্যক্রম চলবে। ৭ জানুয়ারি সকাল নয়টায় খুলনা জিলা স্কুলের মাঠে উৎসব শুরু হবে।এ উৎসবে খুলনা জেলা ছাড়াও বাগেরহাট এবং সাতক্ষীরা জেলার তৃতীয় শ্রেণী থেকে উচ্চমাধ্যমিক শ্রেণীর শিক্ষার্থীরা অংশ নেবে। চারটি শাখায় এই গণিত উৎসবে মোট এক হাজার শিক্ষার্থী নাম নিবন্ধন করতে পারবে। আগে এলে আগে পাবেন ভিত্তিতে নাম নিবন্ধন করা হবে। নিবন্ধন করার জন্য পরিচয়পত্র, বেতনের রসিদ, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রত্যয়নপত্র, ফল বিবরণী, এসএসসি বা এইচএসসি পরীক্ষার প্রবেশপত্র দেখিয়ে নাম নিবন্ধন করা যাবে। নিবন্ধন করতে কোনো ফি ও ছবির প্রয়োজন নেই।উৎসব সম্পর্কে যেকোনো তথ্যের জন্য প্রথম আলোর খুলনা কার্যালয়ের টেলিফোন: ০৪১-৭৩২৭৮৭ বা শেখ আবু হাসান (০১৭১৩৪০০৭০৫) বা মনোজ কুমার মজুমদারের (০১৭১৭৯৬৪৮৪৬) সঙ্গে যোগাযোগ করা যাবে। এ ছাড়া প্রথম আলোর সাতক্ষীরা কার্যালয়ের কল্যাণ ব্যানার্জি (০১৭১৩৪০০৭০২), বাগেরহাটের আহাদ হায়দারের (০১৭১৩৪০০৭০০) সঙ্গে যোগাযোগ করা যাবে।