খুলনায় ‘বাংলা ভাষা ও সংস্কৃতি উৎসব’ শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনায় পাঁচ দিনব্যাপী ‘বাংলা ভাষা ও সংস্কৃতি উৎসব’ রোববার শুরু হয়েছে। নগরের হাদিস পার্কে এ উৎসব প্রতিদিন বিকেল চারটা থেকে রাত নয়টা পর্যন্ত চলবে।গ্রামীণফোনের সহযোগিতায় সাংস্কৃতিক সংগঠন পার্বণের উদ্যোগে রোববার এ উৎসবের উদ্বোধন করেন সিটি মেয়র তালুকদার আবদুল খালেক। উৎসব চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। অনুষ্ঠানে বক্তব্য দেন খুলনার জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন, খুলনা বেতারের আঞ্চলিক পরিচালক বশির উদ্দিন, গ্রামীণফোনের আঞ্চলিক ব্যবস্থাপক অমিতাভ চন্দ্র দাস, রবীন্দ্রসংগীতশিল্পী সাধন রঞ্জন ঘোষ ও শরিফুল ইসলাম। অনুষ্ঠানে ভাষাসৈনিক বেগম মাজেদা আলী ও তোফাজ্জেল হোসনকে ক্রেস্ট দেওয়া হয়।