খুলনা-কলকাতা পরীক্ষামূলক বাস চলবে মঙ্গলবার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা ও বাংলাদেশের খুলনার মধ্যে সরাসরি বাস চালু হবে আগামী বছরের প্রথম নাগাদ। এ লক্ষ্যে আগামী মঙ্গলবার পরীক্ষামূলকভাবে এই পথে বাস চলবে। পশ্চিমবঙ্গের প্রধান পরিবহন সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় গত শুক্রবার এ কথা বলেন।
আলাপন বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের বলেন, আগামী মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় পশ্চিমবঙ্গের পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী পরীক্ষামূলক বাসের উদ্বোধন করবেন। কলকাতার কসবার সিএসটিসি বাস টার্মিনাল থেকে বাসটির যাত্রা শুরু হবে।
তিনি আরও বলেন, বাংলাদেশ থেকে এই বাস চালাবে বাংলাদেশের শ্যামলী পরিবহন ও বিআরটিসি যৌথভাবে। আর পশ্চিমবঙ্গ ভূতল পরিবহন নিগম ও শ্যামলী যাত্রী পরিবহন যৌথভাবে বাস চালাবে।