খুলল রবির বন্ধ হিসাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উচ্চ আদালতের নির্দেশে আজ মঙ্গলবার বেসরকারি মোবাইল ফোন অপারেটর রবির বন্ধ সব ব্যাংক হিসাব খুলে দেওয়া হয়েছে।

মূল্য সংযোজন কর (ভ্যাট) ও সম্পূরক শুল্ক (এসডি) বাবদ ১৮ কোটি ৭২ লাখ টাকা বকেয়া দাবি করে গতকাল সোমবার রবির ব্যাংক হিসাব জব্দ করার নির্দেশ দেয় এনবিআর। জাতীয় রাজস্ব বোর্ডের বৃহৎ করদাতা ইউনিটের (এলটিইউ) দাবির পরিপ্রেক্ষিতে ব্যাংক হিসাব জব্দ করা হয়।

এদিকে রবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একটি দায়িত্বশীল মোবাইল ফোন অপারেটর হিসেবে ১৯৯৭ সাল থেকে কার্যক্রম পরিচালনা করছে রবি, যা সরকারের অন্যতম বৃহৎ করদাতা। দেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফোন অপারেটর হিসেবে রবি রাষ্ট্রের সব আইন অনুসরণ করে এর কার্যক্রম পরিচালনা করছে এবং দেশের টেলিযোগাযোগ শিল্পের বিকাশে প্রতিশ্রুতিবদ্ধ। দেশের ব্যবসা ও শিল্প–সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের সঙ্গে বিধি ও আইন মেনে স্বচ্ছতার সঙ্গে কার্যক্রম পরিচালনা অব্যাহত রাখবে রবি।