প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রায় তিন মাস বন্ধ থাকার পর গতকাল রোববার থেকে খুলে দেওয়া হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী ছাত্রাবাস। গতকাল বেলা দুইটার সময় এই ছাত্রাবাস খুলে দেওয়ার পর সাধারণ শিক্ষার্থীরা ছাত্রাবাসে ওঠেন, তবে ছাত্রলীগ ও ছাত্রশিবিরের নেতা-কর্মীদের ছাত্রাবাসে উঠতে দেখা যায়নি।
সোহরাওয়ার্দী ছাত্রাবাসের প্রাধ্যক্ষ অধ্যাপক আনোয়ার সাঈদ বলেন, ‘যাঁদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের কোনো অভিযোগ নেই, থানায় মামলা নেই এবং বৈধ শিক্ষার্থী, তাঁদের জন্যই ছাত্রাবাস খুলে দেওয়া হয়েছে।’
গত ২৪ আগস্ট সোহরাওয়ার্দী ছাত্রাবাসের সামনে ছাত্রলীগ ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষ হয়। এর রেশ ধরে ওই দিনই ছাত্রাবাসটি পুলিশের হেফাজতে তুলে দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।