খুলে পড়ল উড়াল সড়কের অ্যাঙ্গেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের বহদ্দারহাটে নির্মাণাধীন উড়ালসড়কের (ফ্লাইওভার) একটি পাঁচ ফুট লম্বা লোহার অ্যাঙ্গেল খুলে পড়ে গেছে। এ সময় নিচ দিয়ে যাওয়া একটি মাইক্রোবাসের কাচ ভেঙে যায়। গতকাল বুধবার বেলা সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে। এর আগে গত ২৯ জুন উড়ালসেতুটির দুটি পিলারের মধ্যবর্তী একটি গার্ডার নিচে পড়ে গেলে এক রিকশাচালক আহত হয়েছিলেন। সূত্র জানায়, গতকাল বিকেলে বহদ্দারহাট মোড়ে হঠাৎ করে উড়ালসেতুর গার্ডার থেকে একটি লোহার অ্যাঙ্গেল খুলে নিচে পড়ে যায়। এতে একটি মাইক্রোবাসের কাচ ভেঙে যায়।