খুলে রাখা হয়েছে তিস্তা ব্যারাজের ৪৪টি জলকপাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উজান থেকে ভারতীয় পাহাড়ি ঢল ধেয়ে আসছে নীলফামারীর ওপর দিয়ে প্রবাহিত তিস্তা নদীর ভাটির দিকে। পরিস্থিতি মোকাবিলায় নীলফামারীর ডিমলা উপজেলার ডালিয়ায় তিস্তা ব্যারাজের সব কটি জলকপাট (স্লুইসগেট) খুলে দেওয়া হয়েছে।ডালিয়ায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস সতর্কীকরণ কেন্দ্র সূত্রে জানা গেছে, ভারতের দোমহনী এলাকায় গতকাল রোববার সকাল নয়টায় তিস্তার পানি বিপৎসীমার দশমিক ৩৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। এই ঢল ডালিয়া তিস্তা ব্যারাজ এলাকায় আসতে সময় লাগবে ছয় থেকে সাত ঘণ্টা।ডালিয়ায় পাউবোর উপবিভাগীয় প্রকৌশলী মঈন উদ্দিন মণ্ডল বলেন, উজান থেকে পাহাড়ি ঢল নেমে এলে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য তিস্তা ব্যারাজের ৪৪টি গেট খুলে রাখা হয়েছে। পাউবোর নির্বাহী প্রকৌশলী জহুরুল ইসলাম বলেন, গতকাল দুপুর ১২টার দিকে তিস্তা ব্যারাজ এলাকায় তিস্তার পানি বিপৎসীমার দশমিক ২০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়। এখানে বিপৎসীমা ৫২ দশমিক ৪০ সেন্টিমিটার। এদিকে তিস্তা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় ডিমলা উপজেলার বিস্তীর্ণ এলাকা বন্যাকবলিত হয়ে পড়েছে।