খুশির ঈদ উদ্যাপন

এক মাসের সংযম আর সিয়াম সাধনা শেষে এসেছে খুশির ঈদ। দেশের মুসলমান সম্প্রদায় আজ মেতে উঠেছে ঈদের আনন্দে। সারা দেশে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদ্যাপিত হচ্ছে ঈদুল ফিতর।
রাজধানীসহ দেশের বিভিন্ন মসজিদ ও ঈদগাহ ময়দানে একাধিক জামাত অনুষ্ঠিত হয়েছে। প্রতিবারের মতো এবারও দেশের প্রধান জামাত হয়েছে হাইকোর্টসংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে।
ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগ করে নিতে হাসপাতাল, এতিমখানা ও কারাগারে উন্নত খাবার পরিবেশন করা হচ্ছে। ঈদ উপলক্ষে রেডিও, টেলিভিশনগুলোতে আয়োজন করা হয়েছে বিশেষ অনুষ্ঠানমালা।
ঈদের দিন গণভবনে সকাল সাড়ে নয়টা থেকে রাজনীতিক, কবি, সাহিত্যিক, লেখক, সাংবাদিক, কূটনীতিক, বিচারপতি, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ ছাড়া রাষ্ট্রপতি আবদুল হামিদ কূটনীতিকদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

রাজধানীর বায়তুল মোকাররম মসজিদে ঈদের জামাত।

জাতীয় ঈদগাহের পাশের রাস্তায় ঈদের জামাত।

জাতীয় ঈদগাহের পাশে শিশুদের জন্য খেলনা বিক্রি হচ্ছে।

জাতীয় ঈদগাহে র্যাব সদস্যের সঙ্গে কোলাকুলি করছেন এক ব্যক্তি।

জাতীয় ঈদগাহে ডগ স্কোয়াড নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করছে এক শিশু।

নামাজ শেষে জাতীয় ঈদগাহে কোলাকুলি।

জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের নামাজ শেষে কোলাকুলি।

জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় করেন মুসল্লিরা।

ময়মনসিংহ শহরের কাচিঝুলী এলাকায় অবস্থিত কেন্দ্রীয় আঞ্জুমান ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় করতে মুসল্লিরা উপস্থিত হন।

রংপুরে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদুল ফিতর উদ্যাপিত হচ্ছে। ঈদগাহ ময়দানে নামাজ শেষে দেশ, জাতির কল্যাণ ও বিশ্বমানবের কল্যাণে দোয়া করা হয়। ছবিটি রংপুরের গঙ্গাচড়া উপজেলার গজঘণ্টা ইউনিয়নের ঐতিহ্যবাহী সাতান্ন জামাত ঈদগাহ ময়দান থেকে তোলা।

চট্টগ্রাম নগরের জামিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ ময়দানে এক কাতারে দাঁড়িয়ে ঈদুল ফিতরের জামাতে নামাজ আদায় করেন সর্বস্তরের লোকজন।
ফরিদপুর শহরের কমলাপুর এলাকায় চানমারী ঈদগা মাঠে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়।

ঈদে শিশুরা খেলনার পাশাপাশি মাটির ব্যাংক কিনেছে। ছবিটি রংপুরের গঙ্গাচড়া উপজেলার তালুকহাবু এলাকা থেকে তোলা।

সিলেটে সবচেয়ে বড় ঈদ জামাত অনুষ্ঠিত হয় শাহি ঈদগাহ ময়দানে।

বায়তুল মোকাররমে ঈদের জামাত।