খুূলনায় ২০ আইনজীবীর বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনায় গত বুধবার হরতালের সমর্থনে বের করা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মিছিল থেকে পুলিশের ওপর হামলা হয়েছে বলে অভিযোগ এনে ২০ আইনজীবী এবং অজ্ঞাতনামা ৩০-৪০ জনের নামে মামলা করেছে পুলিশ। খুলনা থানার উপপরিদর্শক পুষ্পেন দেবনাথ গত বৃহস্পতিবার মামলাটি করেন।আসামিদের মধ্যে খুলনা জেলা আইনজীবী সমিতির সভাপতি শেখ মাসুদ হোসেন, সাবেক সভাপতি আবদুল্লাহ হোসেন, এস আর ফারুকসহ ফোরামের নেতা-কর্মীরা রয়েছেন।খুলনা জেলা আইনজীবী সমিতির সভাপতি শেখ মাসুদ হোসেন বলেন, ‘মিছিল করতে গেলে পুলিশ আমাদের পেটাল। এখন তারাই আমাদের নামে মামলা করেছে।’ তিনি এ মামলার অভিযোগ প্রত্যাখ্যান করেন।খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান বলেছেন, আসামিদের বিরুদ্ধে জনসাধারণের চলাচলে বাধা ও ভাঙচুরের চেষ্টা এবং পুলিশের ওপর হামলার অভিযোগ আনা হয়েছে।